সাভারে ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে হতাহতাদের সহায়তায় এগিয়ে এসেছেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ ও ঢাকার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডা. সারোয়ার বারী।
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে তারা অগ্নিদগ্ধদের ১০ হাজার টাকা করে এবং মৃত ব্যক্তির পরিবারের সদস্যকে ২০ হাজার টাকা দেয়া হয়।
পরে তারা অগ্নিদগ্ধ ও তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন। অগ্নিদগ্ধদের চিকিৎসা ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হবে বলেও জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, তেজগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো. আবদুল কাদির মিয়া, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহি এবং জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় সাভারের একটি ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ইত্তেফাক/এমআর/ইউবি
