রাজৈরে বাস চাপায় হেলপার নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১২:৩০

মাদারীপুরের রাজৈরে বাসচাপায় হেলপার বোরহান (৪০) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সাধুরব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান (৪০) মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামের মোয়াজ্জেম মোড়লের ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে  ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সাধুরব্রিজ নামক স্থানে মাদারীপুরগামী দু’টি যাত্রীবাহী লোকাল বাস রেষারেষি করে যাত্রী উঠানোর সময় হেলপাড় রাস্তায় পড়ে যায়। এ সময় একটি বাসের চাপায় হেলপাড় বোরহান ঘটনাস্থলেই নিহত হন। 

ওসি জিয়াউল মোর্শেদ ঘটনা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআই