টঙ্গীতে 'বন্দুকযুদ্ধে' ছিনতাইকারী নিহত

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১২:০২

গাজীপুরের টঙ্গীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহত ছিনতাইকারী কাওছার মিয়া (৩০) টঙ্গীর এরশাদ নগদ এলাকার ৬ নং ব্লকের মিন্টু মিয়ার ছেলে।

বুধবার ভোরাতে বাশপট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কা কাটেনি: ইমরান খান

পুলিশ জানায়, কাওছারের বিরুদ্ধে গাজীপুর সদর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। বুধবার ভোররাতে রাত গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় ছিনতাইকারী চক্র পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই কাওছার মারা যায়। এসময় টঙ্গী পূর্ব থানা এসআই জহুরুল ইসলামসহ এক পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম