যাত্রাবাড়িতে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১০:৪৬
 
রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাকের ধাক্কায় শিপন (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
 
শিপন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আব্দুর রহিমের ছেলে। তিনি যাত্রাবাড়ির কুতুবখালি এলাকায় বসবাস করতেন।
 
জানা যায়, রাতে মালামাল নামাতে আড়তে ঢুকে একটি ট্রাক। ওই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন শিপন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে