ফাস্টফুডে শিশুদের এলার্জি অ্যাজমা, চর্মরোগ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ০৯:৩২
 
শিশু-কিশোরদের ফাস্টফুড খাওয়া নিয়ে একটি বড় ধরনের গবেষণা তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞগণ। থোরাস্ক জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, যেসব শিশু-কিশোর সপ্তাহে তিন চার বার ফাস্টফুড খায় তাদের চর্মরোগ, একজিমা ও এ্যাজমা হবার ঝুঁকি বেশি। 
 
গবেষকগণ বিশ্বের ৩১টি দেশের ছয় থেকে সাত বছরের এক লাখ ৮১ হাজার শিশু এবং ১৪/১৫ বছরের তিন লাখ ১৯ বছরের ৫১টি দেশের কিশোর-কিশোরীদের ওপর গবেষণা পরিচালনা করেন। 
 
দেখা যায়, যে সব শিশু কিশোর অধিক পরিমাণ ফাস্টফুড আহারে অভ্যস্ত তাদের অ্যাজমা, একজিমা-এলার্জির ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৩৯ ভাগ বেশি। 
 
আরো দেখা যায়, অতিরিক্ত ফাস্টফুড আহারের ফলে শিশুদের নাক ও কানের সংক্রমণ হবার ঝুঁকি বেশি।
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ