সাতক্ষীরায় জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩৭

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৫:১৩
 
সাতক্ষীরা জেরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতকর্মীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। 
 
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানায় ১৬ জন, কলারোয়া থানা থেকে চারজন, তালা থানা থেকে দুইজন, কালিগঞ্জ থানা থেকে তিনজন, শ্যামনগর থানা থেকে সাতজন, আশাশুনি থানা থেকে তিনজন, দেবহাটা থানা থেকে একজন ও পাটকেলঘাটা থানা থেকে একজন রয়েছে। 
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃতদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।-বাসস।
 
 
ইত্তেফাক/এএসএস