খুলনায় ৪ কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৬:০৩
খুলনায় ৪ কেজি গাঁজাসহ রানা ফকির (২২) নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তেরখাদা উপজেলার সদরের নিজ বাড়ি থেকে রানা ফকিরকে গ্রেফতার করা হয়।
 
মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. এলতাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে রানা ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রানা ফকির মৃত হাশেম ফকিরের ছেলে। এ ঘটনায় স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 
 
ইত্তেফাক/এমআই