রাজধানীতে শিশুদের নিয়ে সাহিত্য আসর আয়োজন করলো আনন ফাউন্ডেশন। শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর গুলশান-২ এর নতুন বাজারে আনন শিশুসাহিত্য আসরের ১৯তম আসরটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক সৈয়দ আল ফারুক এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক নিয়োগী মোজাম্মেল হক।
প্রধান অতিথি সৈয়দ আল ফারুক এর ছড়া থেকে আবৃত্তি এবং বিশেষ অতিথি নিয়োগী মোজাম্মেল হক এর লেখা থেকে পাঠ করে শোনায় ফাউন্ডেশনের শিশুরা।
সম্মানিত অতিথির বক্তব্যে সৈয়দ বদরুল আলম বলেন, আনন ফাউন্ডেশন শিশুদের নিয়ে যে সৃজনশীল কাজ করছে তা দেখে আমি মুগ্ধ।
বিশেষ অতিথি নিয়োগী মোজাম্মেল হক তার বক্তব্যের শুরুতে ফাউন্ডেশনের শিশুদের থেকে প্রশ্ন আহবান করেন। শিশুদের জানার আগ্রহ দেখে তিনি বলেন, আনন ফাউন্ডেশনের শিশুদের প্রতিভা দেখে আমার সত্যিই ভালো লাগল। তিনি বলেন, শিশুদের শেখাতে হবে গল্পের মাধ্যমে, তারা গল্পের সাথে ছবি দেখে আনন্দের সাথে শিক্ষা অর্জন করবে।
তিনি বলেন, আমাদের শিল্প-সাহিত্যকে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তিনি কচি-কাঁচার মেলা, খেলাঘর, চাঁদের হাট, অনুশীলন সংঘ, শাপলা দোয়েলসহ বিভিন্ন শিশুসংগঠনের উদাহরণ দিয়ে বলেন, আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স.ম. শামসুল আলম অবহেলিত শিশুদের নিয়ে যে মানবিক উদ্যোগ নিয়েছেন সে জন্য আমি আবারও তাকে সাধুবাদ জানাই। সৈয়দ আল ফারুক নিজের একটি ছড়া পড়ে প্রধান অতিথির বক্তব্যের ইতি টানেন।
এর আগে ১৮তম শিশুসাহিত্য আসরে প্রধান অতিথি ছিলেন কবি ও শিশুসাহিত্যিক শাহাবুদ্দীন নাগরী। তিনি আনন ফাউন্ডেশনের শিশুদের আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে তাদের জন্য পাঠিয়েছেন তাঁর লেখা বই ‘নির্বাচিত ছড়া’। আবৃত্তিতে অংশগ্রহণকারী ১০ জন শিশুর প্রত্যেকের হাতে এই বইটি তুলে দেন অতিথিরা।
ঢাকা ফাউন্ডেশনের সভাপতি স.ম. শামসুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ বদরুল আলম। এছাড়া স্বরচিত লেখা পাঠে অংশ নেন এনায়েত রসুল, আহমেদ জসিম, হাসনাত আমজাদ, গোলাম নবী পান্না, আসলাম প্রধান, মোহাম্মদ রবিউল, মনিরুজ্জামান পলাশ, মশিউর রহমান, সিরাজিয়া পারভেজ, শাহজাহান মোহাম্মদ, আমিনুল ইসলাম মামুন, আহমাদ স্বাধীন, জাহিদ জাবের, হাসি ইকবাল, মো: মনির হোসেন, মো: মাসুম বিল্লাহ, নূর মোহাম্মদ, মাহমুদ মোস্তফা প্রমুখ। ছোট্ট বন্ধুদের মধ্যে লেখা পাঠ করে মো: সজীব মিয়া, মো: মনির হোসেন, জান্নাতুল ফেরদৌস নওরিন, নুসরাত জাহান, আফসানা আলমগীর, হাসনা আক্তার হেনা, আরিফা রহমান, শারমিন আক্তার ইমা, মো: সাব্বির হোসেন সাকিব, প্রিয়ন্তী দেবনাথ, মো. আল-আমিন হোসেন ও মাসুদা আক্তার।
ইত্তেফাক/এমএইচ
