‘আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না’

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৯:২০
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমরা প্রতিহংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আজ বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল দেশ। ২০২১ সালের মধ্যে আমরা হব মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালে আমরা হব উন্নত দেশ।  
 
আজ শনিবার বিকালে ভোলা গজনবী স্টেডিয়ামে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ভোলায় ১৭তম পুরুষ আন্ত:জেলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রিকেটের মত ভলিবলকেও জনপ্রিয় করতে চাই আমরা।  
 
তিনি আরো বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। কতগুলি ক্ষেত্রে আমরা দলকে টানি না। রাজনৈতিক ভাবে ভোলা খুব শান্ত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্যে এগিয়ে চলছি। আমরা এগিয়ে যাবো। যাতে ঢাকা থেকে পদ্মা ব্রিজ পার হয়ে ভোলা ব্রিজ পার হয়ে ভোলাতে আসা যায় সে লক্ষ্যে কাজ চলছে। নদী ভাঙ্গার হাত থেকে ভোলাকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য দেড় হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছেন। 
 
স্বাগতিক জেলা ভোলা ছাড়াও ঢাকা, রাজশাহী, রংপুর, পাবনা, চট্টগ্রামসহ দেশের ১৪টি জেলা এই আন্ত:জেলা ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 
 
 
ইত্তেফাক/এমআই