টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের শ্রদ্ধা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৪:৪৪
 
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
 
রবিবার সকালে  রংপুর মেট্রো পলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলনের নেতৃত্বে পরিচালকবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
 
পরে সংগঠনটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
 
 

ইত্তেফাক/এএসএস