মাংস খেতে ভালোবাসেন এমন সবার কাছেই শাসলিক খুব প্রিয়। বিশেষ করে বিকেলের নাস্তায় শাসলিকের উপস্থিতি যে কারো মুড ভালো করে দিতে পারে। তাই শাসলিকপ্রেমীদের জন্য দেওয়া হলো এই রেসিপি।
বিফ শাসলিক
উপকরণ: গরুর মাংস (হাড় ছাড়া) আধা কেজি, টক দই ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, ওয়েস্টার সস ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, জয়ত্রী গুঁড়া ১ চিমটি, ক্যাপসিকাম ১/৪ কাপ, গাজর ১/৪ কাপ, পেঁয়াজ ১/৪ কাপ, বাটার ৩ টেবিল চামচ, শাসলিক কাঠি পরিমাণমতো ও লবণ স্বাদমতো।
প্রণালি: মাংসের সঙ্গে সবজি ছাড়া বাকি সমস্ত উপকরণ মেখে ১ ঘণ্টা রেখে দিতে হবে। এবার শাসলিক কাঠিতে মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজ ও গাজর গেঁথে বাটারে দিয়ে ভেজে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করতে হবে।
