বাগেরহাটের মোরেলগঞ্জ মহাসড়কের জোকা নামক স্থানে বাসের চাপায় পিষ্ট হয়ে মঙ্গলবার সন্ধ্যায় নসিমন চালক বাহাদুর হালদার (৩২) নিহত হয়েছেন। বাহাদুর হালদার দৈবজ্ঞহাটী ইউনিয়নের খালকুলিয়া গ্রামের তৈয়ব আলী হালদারের ছেলে।
জানা গেছে, বাহাদুর হালদার সন্ধ্যা ৬টার দিকে নিজের নসিমন নিয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী রাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন। এসময় বাগেরহাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো জ- ০৬০-১২৩) পথিমধ্যে নসিমনসহ চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক বাহাদুর হালদার মারা যান। ঘাতক গাড়িটি পালিয়ে যাবার চেষ্টা করলে জনতা আমতলা নামক স্থানে আটক করে। গাড়ির ড্রাইভার ছালাম ওরফে ফারহা ছালামসহ হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
পোলেরহাট ফাঁড়ি পুলিশ গাড়িটি আটক ও লাশের সুরতহাল রিপোর্ট শেষে বাগেরহাট মর্গে প্রেরণ করে।
ইত্তেফাক/এমআই
