মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বজ্রপাতে পিয়ার আলী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত পিয়ার আলী শিমুলিয়া গ্রামের গ্রামের দহির উদ্দিনের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার সকালে পিয়ার আলী বাড়ির পাশে তার একটি জমিতে কাজ করছিলেন। এমন সময় হঠাৎ করে হালকা ঝড়ের সঙ্গে বজ্রপাত হয়। এতে পিয়ার আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও আচার্য বরাবর স্মারকলিপি দেবে বামজোট
ইত্তেফাক/কেকে
