চাঁদাবাজি বন্ধসহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার পরিবহন মালিক শ্রমিকরা।
বুধবার দুপুরে বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আন্দোলন বাস্তবায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানসহ দেশের সড়ক মহাসড়কের বিভিন্নস্থানে কাগজপত্র যাচাইয়ের চাঁদাবাজি এবং চট্রগ্রামের দারোগার হাটে স্থাপিত অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রে (ওভারলোড কন্ট্রোল স্টেশন) স্কেলে নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় এবং মালিক শ্রমিকদের হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
