ভারতের পশ্চিমবঙ্গের সুকনা সামরিক ক্যাম্পে একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা কর্মকর্তা নিহত হয়েছে। বুধবার সকালের এই দুর্ঘটনায় আরো একজন জুনিয়র কমিশন্ড কর্মকর্তা গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে শিলিগুড়ির কাছে অবস্থিত সুকনা সামরিক ঘাটির হেলিপ্যাডে নামার সময় এই দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই তিনজন কর্মকর্তা নিহত হয়, একজন জেসিওকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় সেনাবাহিনীর ৩৩ কোর সুকনায় অবস্থিত এবং সব বাহন সেনাবাহিনীর অ্যাভিয়েশন কোর পরিচালনা করে। ঘটনার অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
