ময়মনসিংহে চরাঞ্চলের বাসিন্দারা বুধবার দুপুরে বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বিক্ষোভকারীরা মিছিল চলাকালে, ‘পূর্বের নকসা বহাল রাখো, নদীর পাড়ে শহর গড়ো, বসতভিটা রক্ষা করো, মোদের দাবি একটাই, বসত ভিটায় থাকতে চাই, আমাদের দাবি মেনে নাও, নইলে মুখে বিষ দাও, বিভাগ চাই-উন্নয়ন চাই, মরব-তবু বাপ-দাদার ভিটা ছাড়ব না,’ ইত্যাদি স্লোগান দেয়।
বসতভিটা ও ফসলী জমি রক্ষা কমিটির আহ্বায়ক ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল সৈয়দ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে জেলা জাপার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম ফারুফ, চর ঈশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি, চরঈশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শহীদুল্লাহ, জাতীয় পার্টির নেতা সাদিকুল ইসলাম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এমআর/ইউবি
