কক্সবাজারের টেকনাফ উপজেলার ৩টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাদের ৫টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, বুধবার ভোরে নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ৫টি নৌকাকে ফেরত পাঠানো হয়।
এদিকে গত ৯ অক্টোবর থেকে থেকে এ পর্যন্ত ১২ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন বিভিন্ন সংস্থা ও স্থানীয়রা।
ইত্তেফাক/ইউবি
