ডিআরইউর সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক নোমানী

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ২০:৫৬
 
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি নির্বাচিত হলেন সাখাওয়াত হোসেন বাদশা (দৈনিক ইনকিলাব)। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক মোরসালিন নোমানী।
 
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জিলানী মিল্টন (দৈনিক নয়াদিগন্ত)। বুধবার সন্ধ্যায় ডিআরইউ নির্বাচন কমিটির চেয়ারম্যান ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার ফল ঘোষণা করেন।
 
সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ  করা হয়। নির্বাচনে ১ হাজার ৩৩৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২০ জন ভোট দিয়েছেন।
 
সাখাওয়াত হোসেন বাদশা ৬০৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী ভোরের ডাক’র বিশেষ প্রতিবেদক মোস্তাক হোসেন পেয়েছেন ২৬২ ভোট এবং করতোয়া’র বার্তা সম্পাদক মাহমুদুর রহমান খোকন পেয়েছেন ২১২ ভোট। বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর জ্যেষ্ঠ প্রতিবেদক মোরসালিন নোমানী ৬৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসস’র জ্যেষ্ঠ প্রতিবেদক সৈয়দ শুকুর আলী শুভ ৪১৪ ভোট পেয়েছেন।
 

ইত্তেফাক/এএম।