বাংলাদেশে ধাভাল কালার কেমের যাত্রা শুরু

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ২২:৫৪
ধাভাল কালার কেম (ডিসিসি) প্রিন্ট ভিশন এলএলপি বাংলাদেশে একটি প্রিন্টিং স্টুডিও স্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে।
 
এশিয়ার বিভিন্ন দেশে ডিসিসি'র ওয়ান স্টপ সল্যুশন নিয়ে চলছে ৪০ বছর ধরে। সেই অভিজ্ঞতায় বাংলাদেশের টেক্সটাইল প্রিন্টিং ইন্ডাস্ট্রিকে আরও শক্তিশালী করতে এই স্টুডিও স্থাপন করেছে। এই ইন্ডাস্ট্রিতে আরও দক্ষ জনশক্তি তৈরি করতে ডিসিসি নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করবে এবং টেক্সটাইল প্রিন্টিং খাতকে ডিজিটাল করতে ও শীর্ষস্থানে নিয়ে যেতে ওয়ান স্টপ সল্যুশন অদ্বিতীয়।
 
এ উপলক্ষে ডিসিসি, মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে উদ্বোধনী অনুষ্ঠান ও প্যানেল আলোচনার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক, টেক্সটাইল ইন্ডাস্ট্রির শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই, বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ, শীর্ষ বায়িং হাউজসমূহ এবং দেশী-বিদেশী টেক্সটাইল প্রিন্টিং বিশেষজ্ঞরা।
 
ইত্তেফাক/এসএস