এইচএসসি পরীক্ষা-২০১৯:বাংলা দ্বিতীয়পত্র

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২০:২৪

মো. সুজাউদ দৌলা, সহকারি অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

১. (ক) বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা আলোচনা কর।   

অথবা,  (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

এক, ওষধি, উপন্যাস, কক্ষ, অভিনেতা, ইত্যাদি, গ্রীষ্ম, কৃষ্ণ।

২.(ক) উদাহরণসহ ক্রিয়াবিশেষণের শ্রেণিবিভাগ আলোচনা কর।                                                                                                                                                     

অথবা, (খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:

 

লুসাই পাহাড় থেকে ধেয়ে আসছে কর্ণফুলী। ছলছল বেগে ছুটে চলছে এবং চলছে। বুকে তার প্রবল স্রোতধারা। হঠাত্ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো। তালহা ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল। তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় অস্থির হয়ে উঠল।

৩।(ক) উদাহরণসহ ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখ।    

অথবা,(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

সমিরন, মূহমুহ, সর্বশান্ত, প্রোজ্জ্বলন, প্রতিদ্বন্দ্বীতা, মনোপুত, বিধুষি, দূরাদৃষ্ট

৪. (ক) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর (যেকোনো পাঁচটি):                                               

বুদ্ধিমান, বহতা, কার্য, সুলভ, মৃন্ময়, লেঠেল, ঘাতক, মানব

অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:

মহাত্মা, পাঁচগজি, পকেটমার, বিপত্নীক, দেশান্তর, হাতে-পায়ে, নবপৃথিবী, বজ্রকণ্ঠ

৫. (ক) উদাহরণসহ গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।                                                    

অথবা (খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):

i) সরস্বতী বর দেবেন না। (প্রশ্নসূচক)

ii) মূর্খ লোক অবজ্ঞার পাত্র। (জটিল)

iii) আমি তোমার সফলতা কামনা করি। (প্রার্থনাসূচক)

iv) ওর স্বাস্থ্য ভালো। (নেতিবাচক)

v) তার চাকরিটা হয়ে যাবে। (সন্দেহদ্যোতক)

vi) আজ অনেক শীত। (আবেগসূচক)

vii) আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল)

viii) এ কথা সে মুখে আনিতে পারিল না। (অস্তিবাচক)

৬। নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:

i) সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিমে অস্ত যায়।

ii) তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।

iii) ইহার আবশ্যক নাই।

iv) উত্পন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

v) কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।

vi) মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে।

vii) লোকটি নিরপরাধী কিন্তু নিরহঙ্কারী নয়।

viii) উহাকে বিশ্বাস করা ঠিক হয়নি।

অথবা      (খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:

আজিকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনযোগী। বানান শুদ্ধতম করে লেখার ব্যাপারে তাহারা ত সচেষ্টিত নয়ই বরং অবস্থাদৃষ্টে মনে হয় তাহারা যেন সর্বদাই ভুল করার প্রতিযোগীতায় নেমেছে। তা যথার্থই লজ্জার ব্যাপার। ভাষার শিক্ষা বহুলাংশে বানানের মাধ্যমেই সিদ্ধ হয়। অতএব বানান শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

খ-বিভাগ

৭। যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ: ১০

Thesis, Excuse, Intiatil, Quota, Global, Aid, Urban, Surplus, Witness, Virus, Forecast, Formal, Penal Code, Debit, Design.

অথবা,     বাংলায় অনুবাদ কর:

Home is the first school where the child learns his first lessons. The first lessons are very important for the development of his mind. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home honest and healthy men are made.

৮।(ক) কলেজে বাংলা নববর্ষ উদযাপনের অভিজ্ঞতা বর্ণনা কর।                                                                                                                                                       

অথবা, (খ) ‘পরীক্ষায় দুর্নীতি ও তার প্রতিকার’ সম্পর্কে একটি ভাষণ তৈরি কর।                                                                                                                                  

৯।(ক) সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন জানিয়ে একটি ই-মেইল তৈরি কর।                                                                                                                         

অথবা,(খ) শিক্ষাসফরের বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র লেখ।

১০।(ক) সারমর্ম লেখ:                                         বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি। তেমনি করিয়া কোনোমতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহারটি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়া দরকার। তেমনি একটি শিক্ষাপুস্তককে রীতিমতো হজম করিতে অনেকগুলি অপাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক। আনন্দের সহিত পড়িতে পড়িতে পড়িবার শক্তি অলৌকিকভাবে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণশক্তি, ধারণাশক্তি, চিন্তাশক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে বল লাভ করে।

অথবা      (খ) ভাব-সমপ্রসারণ কর:

প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানষ হয় না।

১১। (ক) ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।                                              অথবা, (খ) নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর:

এক গরমের দিনে একটি মাঠের মধ্যে এক ঝোপের পাশ দিয়ে একটি খেঁকশিয়াল হাঁটছিল। সে ছিল অত্যন্ত ক্ষুধার্ত...।

১২। যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখ:

(ক) পরিবেশ সংরক্ষণে বনায়ন;

(খ) ডিজিটাল বাংলাদেশ;

(গ) শ্রমের মর্যাদা;

(ঘ) বাংলাদেশের পর্যটন শিল্প;

(ঙ) ছাত্র-রাজনীতি ও বাংলাদেশের গণতন্ত্র