মানিকগঞ্জের দৌলতপুরের যমুনা নদীতে ইঞ্জিনচালিত দুই নৌকার সংর্ঘষে আহম্মদ মণ্ডল (২৬) নামে এক জেলে নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহম্মদ দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নের আব্দুল মণ্ডলের ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মত গত বৃহস্পতিবার রাতে পিতা আব্দুল মণ্ডলের সঙ্গে ছেলে আহম্মদ মণ্ডলসহ ৪-৫ জন জেলে যমুনা নদীতে ইলিশ মাছ ধরতে যায়। নদীতে মাছ ধরার সময় হঠাৎ করে আইয়ুব আলী নামের এক জেলের নৌকার সঙ্গে তাদের নৌকার সংঘর্ষ হলে তিনি নদীতে পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার ভোরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি জানান, লাশ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
ইত্তেফাক/ইউবি
