বেনাপোলে দেড় কোটি টাকার হেরোইনসহ আটক ২

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৭
 
যশোরের বেনাপোল থেকে দেড় কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত হিরোইনের মূল দেড় কোটি টাকা বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
 
আটককৃতরা হলেন- সাদিপুর গ্রামের সোবহান গাজীর ছেলে হাবিবুর রহমান(৩১) ও মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে শওকত আলী।
 
যশোর গোয়েন্দা পুলিশের পরিদর্শক উমাউল হক জানান, ভারত থেকে হেরোইনের একটি চালান সাদিপুর গ্রামের আকবরের বাড়িতে আনা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৫টি প্যাকেটে দেড় কেজি হেরোইন জব্দ করা হয়। এসময় শওকত ও হাবিবুরকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনসহ আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
 
 
ইত্তেফাক/এএসএস