রাজধানীর শ্যামবাজারের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক আতিকুর রহমান জানিয়েছেন। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সূত্রাপুরের শ্যামবাজারের কাচাবাজারে সন্ধ্যায় ছয়টা ১০ মিনিটের হঠাত্ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো পাঁচটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগায় ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএম।
