ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রদল ও জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীসহ ৭৭ জন গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নাশকতা ও অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধের জন্য জেলার বিভিন্ন স্থান অভিযান চালানো হয়।
সেসময় কোটচাঁদপুর থেকে আটজন জামায়াত, একজন শিবির, সদর থেকে একজন ছাত্রদল ও একজন শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
এছাড়া বিভিন্ন মামলায় ছয়টি উপজেলা থেকে গ্রেফতার করা হয় আরো ৬৬ জনকে। গ্রেফতারকৃতদের নামের বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ইত্তেফাক/এএসএস
