কর্পোরেট ভ্যালু চেইনস-এ নারী

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:১৫

নারী-মালিকানাধীন ব্যবসায়গুলোকে বাংলাদেশের লোকাল কর্পোরেট ভ্যালু চেইনস-এর সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে ব্যবসায়িক সম্ভাবনাগুলো আলোচনা করতে ২৭ মার্চ রাজধানী ঢাকায় একটি উচ্চ পর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হয়। এই ফোরামটি ‘কর্পোরেট কানেক্ট: স্ট্রেংদেনিং মার্কেট অ্যাকসেস ফর উইমেন-ওউনড বিজনেসেস’ শীর্ষক একটি টেকনিক্যাল অ্যাডভাইজরি প্রোজেক্টের অংশ এবং এটি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন গ্রুপ (আইএফসি) ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত। উই কানেক্ট ইন্টারন্যাশনাল এই প্রোগ্রামটির বাস্তবায়ন অংশীদার। এতে অংশ নেয় নারী ব্যবসায়ী, ব্যবসা সংগঠন, এনজিও এবং বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখার অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষসহ বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।  আইএফসি প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি বলেন, কর্পোরেট এক্সিকিউটিভরা  সকলে একত্রিত হতে পেরেছেন এবং তারা বৃহত্ কর্পোরেশনের সম্ভাবনাগুলো নিয়ে ভাবছেন, যাতে নারী সরবরাহকারীরা তাদের ব্যবসায়িক লক্ষ্য এবং কর্পোরেট রেস্পন্সিবিলিটি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য ও সেবা সরবরাহ করতে পারেন। —প্রেস বিজ্ঞপ্তি