সাপাহারে ট্রাক্টরচাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৫১
নওগাঁর সাপাহারে ট্রাক্টরচাকায় আব্দুল জব্বার (৩৪) নামে এক শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন।
 
রবিবার বিকেল ৪টায় উপজেলার দিঘীরহাট সংলগ্ন হাপানিয়া-দিঘীরহাট রাস্তায় এ ঘটনা ঘটে।  
 
জব্বার উপজেলার হুজুরাপুর ফেঁপড়া ডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে। আর আহতরা হলেন- মহাদেবপুর উপজেলা সদরের হরি দাসের ছেলে ট্রাক্টরচালক প্রকাশ দাস (২৯) এবং মিরাপাড়া গ্রামের তামিজউদ্দীনের ছেলে শ্রমিক সমিজুল (২৮) ।  
 
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, বিকেলে হাপানিয়া এলাকা থেকে ধানের বস্তা একটি ট্রাক্টরটি সাপাহারের যাচ্ছিল। ট্রাক্টরের একটি চাকা ফেটে গেলে ট্রাক্টরটি উল্টে যায়।এতে ট্রাক্টরের ওপরে থাকা জব্বার নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। চালক প্রকাশ দাস ও অপর শ্রমিক সমিজুল গুরুতর আহত হন।
 
ইত্তেফাক/ইউবি