রাজধানীতে পাঁচ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১০:৪৫
 
রাজধানীর বাড্ডা এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গুলিসহ পাঁচ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন-রুবেল শেখ, সোহেল মোল্লা, তাহের শেখ, আব্বাস মিয়া ও আরিফুল ইসলাম আরিফ।
 
সোমবার র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহম্মদ মাসুদ জানান, তারা দীর্ঘদিন ধরে ঢাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র বেচাকেনার কাজ করছিল। তাদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস