রাজধানীর আদাবর এলাকা থেকে ‘মাদক সম্রাজ্ঞী’ পাপিয়াকে (৩০) একটি গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশি পিস্তল, ৪০০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রবিবার রাতে আদাবরের মোহাম্মদীয় হাউজিং সোসাইটির একটি বাসা থেকে পাপিয়াকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে রুবেল (৩০) ও রিয়াজ (৪০) নামে আরো দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, পাপিয়া আগে জেনেভা ক্যাম্পে মাদক বিক্রি করতেন। সম্প্রতি মোহম্মদীয়া হাউজিং সোসাইটি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/এএসএস
