ব্রিটিশ আমলের ১৯ ‘দেশদ্রোহীকে’ জাতীয় বীর ঘোষণার উদ্যোগ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৮
২০০ বছর আগে ব্রিটিশ উপনিবেশ শাসনের সময়ে দেশদ্রোহী আখ্যায়িত ১৯ জনকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। ১৮১৭ সালে কিপ্পিটিপোলা ডিসাওয়ে নামের স্থানীয় নেতা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তাদের দেশদ্রোহী আখ্যায়িত করা হয়েছিল।
 
শ্রীলঙ্কার আইনমন্ত্রী ওয়াইজেইয়াদাসা রাজাপক্ষে বলেন, ১৮১৮ সালে কিপ্পিটিপোলা ডিসাওয়েসহ ১৯ জন নাগরিককে দেশদ্রোহী ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিল করার সুপারিশ করা হয়েছে রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার কাছে। বরং তাদের নতুন করে জাতীয় বীর ঘোষণার জন্য অনুরোধ করা হয়েছে। 
 
কিপ্পিটিপোলা ডিসাওয়ে ১৯ শতকের রাজা বিক্রমা রাজাসিংহের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ১৮১৮ সালে ব্রিটিশদের বিরুদ্ধে পরিচালিত উভা বিদ্রোহের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তিনি। ওই বিদ্রোহীদের ব্রিটিশ বাহিনী পরাজিত করে। কিপ্পিটিপোলা ডিসাওয়েসহ ১৯জনকে দেশদ্রোহী হিসেবে অভিযুক্ত করা হয় এবং তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। কিপ্পিটিপোলার মৃত্যুদণ্ড কার্যকরের সময় অদম্য সাহস প্রদর্শনের জন্য তিনি এখন শ্রীলঙ্কায় জাতীয় বীর হিসেবে পূজনীয়।
 
শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ সিংহলিজ গোষ্ঠী ব্রিটিশ উপনিবেশ আমলে বিদ্রোহীদের বিরুদ্ধে জারি করা ডিক্রি বাতিল করার দাবিতে আন্দোলন করে আসছিল। ১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশ শাসনাধীন ছিল শ্রীলঙ্কা এবং তখন এটি সেইলন নামে পরিচিত ছিল। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ