টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে সাদেক নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ খবর পেয়ে পার্শ্ববর্তী মীর আহমদের ঘোনা থেকে এইচ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জলিলের ছেলে মোহাম্মদ আবু ছৈয়দ প্রকাশ সাদেক (৩৫)-এর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে।
সীমান্তে জেলে গুলিবিদ্ধ
টেকনাফে মিয়ানমার সীমান্তের মত্স্যঘেরে মাছ শিকারে গিয়ে বিজিপির গুলিতে এক জেলে আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে বলে জানা যায়। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার হ্নীলা মৌলভীবাজার পয়েন্ট দিয়ে স্থানীয় পূর্বপাড়ার নূর আলমের পুত্র মো. মিন্টু (২২) মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির সদস্যের গুলিতে আহত হয়। ওই যুবককে দ্রুত চিকিত্সার জন্য কুতুপালং ক্যাম্প হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে কক্সবাজার পাঠানো হয়।
