মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়িতে তিন দিনব্যাপী প্রাথমিক চিকিত্সা এবং সন্ধান ও উদ্ধার বিষয়ক সতেজীকরণ প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় নন্দন প্রশিক্ষণ কেন্দ্রে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাঞ্চ কর্তৃক আয়োজনে প্রশিক্ষক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় খাগড়াছড়ি ব্র্যাঞ্চের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ব্র্যাঞ্চের চেয়ারম্যান কংজরী চৌধুরী। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মানিকছড়ি, মাটিরাংগা, গুইমারা ও রামগড় উপজেলা ইউনিটের প্রায় ২৫ জন আরসিওয়াই।
