গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী। নিহত জামরুল উপজেলার গোপীনাথপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।
 
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলাধীন ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে রংপুরগামী যাত্রীবাহী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক জামরুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তিন যাত্রী আহত হন। পুলিশ কভার্ডভ্যানটি জব্দ করেছে।
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই আনছার আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ