নীলফামারীর জলঢাকার জামায়াতের আমির, ক্যাশিয়ারসহ ৫ নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে নীলফামারী চিফ জুডিসিয়াল আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
ওসি মোস্তাফিজার রহমান জানান, সোমবার সকালে গোপন বৈঠক চলাকালে কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই হামিদুর রহমানের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। তিনি আরও জানান, প্রত্যেকের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা জামায়াতের আমির ছাদের হোসেন (৪০), ক্যাশিয়ার জামিয়ার রহমান (৫০)। সুরা সদস্যরা- কামারুজ্জামান (৪০), রাশেদুজ্জামান (৩০) আকবর আলী (৫৫)। গ্রেফতারকৃত বিভিন্ন জনের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।
