রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৫ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয় উদীচী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংসদের ২য় সম্মেলন। সম্মেলনের প্রথম দিন সকাল ১০ টায় ক্যাম্পাসের স্বাধীনতা স্বারক চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধে রংপুরের প্রথম শহীদ শংকু সমাজদারের মা দীপালি সমাজদার।এরপর আলোচনা,কবিতা আবৃত্তি,গান,নাটক এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে শেষ হয় প্রথম দিনের কর্মসূচী।
সম্মেলনের ২য় দিনে সংগঠনটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে পুরাতন কমিটিকে ভেঙে দিয়ে ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে ওয়াদুদ সাদমান এবং সাধারণ সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম সাগরের নাম ঘোষণা করা হয়।এছাড়া সহ-সভাপতি আলমগির হোসাইন,সহ-সম্পাদক আফরিন,সহ-সম্পাদক রায়হান আলী,অর্থ সম্পাদক কৃষ্ণা,এবং অনন্যদের নাম সকলের উপস্থিতিতে ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাশ্বত ভট্টাচার্য।
ইত্তেফাক/এমআর/আরএ
