মতলব উত্তরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৬:৪২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইয়াবাসহ মাহফুজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সর্দারকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহফুজ ফরাজীকান্দি ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের দুদু মিয়া গাজীর ছেলে।

এ বিষয়ে মতলব উত্তর থানার (ওসি) কবির হোসেন জানান, ৫৫ পিস ইয়াবাসহ মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের সাথে কোন ধরনের আপোষ নেই। মাদক ব্যবসায়ী, সেবনকারী, বহনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

ইত্তেফাক/বিএএফ