কাউখালীতে গাজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৭:০৫
পিরোজপুরের কাউখালী উপজেলার সোনাকুর গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাজাসহ চুন্নু শেখ (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
চুন্নু মৃধা ঝালকাঠীর রাজাপুর উপজেলার  সোবাহান মৃধার ছেলে। তিনি কাউখালীর  সোনাকুর গ্রামের গনি হাওলাদারের জামাতা। দীর্ঘদিন ধরে তিনি  সোনাকুর গ্রামের শ্বশুর বাড়িতে থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গত বছর ১৯ অক্টোবর তাকে মদসহ গ্রেফতার করেছিল কাউখালী থানার পুলিশ। 
 
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামান জানান,  চুন্নু এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি