মশার রাজত্বে বাকৃবি

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:৪৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্তমানে প্রায় ছয় হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। ইদানীং ক্যাম্পাসে মশার প্রাদুর্ভাব এক আতঙ্কের নাম। এর প্রতিকারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মশার এত উপদ্রব যে দিনের বেলায়ও এর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো ক্যাম্পাসে মশার রাজত্ব ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাই মশক নিধন নিয়ে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য মেনে নেওয়া যায় না। অতএব, জরুরিভিত্তিতে ক্যাম্পাসে মশা নিধনে উপযুক্ত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. ইফতেখারুল ইসলাম

প্রথম বর্ষ, ভেটেরিনারি অনুষদ