আবৃত্তি প্রযোজনা ‘ধরিত্রী’

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২২:৪৪

আবৃত্তি সংগঠন স্বরশ্রুতির নিবেদনে মীর মাসরুর জামান রনি এর গ্রন্থনা ও নির্দেশনায় প্রকৃতি ও পরিবেশ বিষয়ক প্রযোজনা “ধরিত্রী” এর মঞ্চায়ন হতে যাচ্ছে।

 
বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় সংগীত নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তন এ ১০ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ০৬:১৫ মিনিটে এই অনুষ্ঠান হবে।
 
এ অনুষ্ঠানে স্বরশ্রুতির শিল্পীদের আবৃত্তি সিডি ও প্রকাশ করা হবে।
 
ইত্তেফাক/এএন