জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে যশোরে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক নেতারা শহরের চারখাম্বার মোড় থেকে পদযাত্রা নিয়ে শংকরপুর বধ্যভূমিতে যান। সেখানে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি আবু সালেহ তোতা, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু ও সুকুমার দাস।
উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল তার দৃষ্টান্ত বিরল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন নজির আর নেই। বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যার শিকার ও নির্যাতিত মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় ৯ ডিসেম্বরকে গণহত্যার শিকারদের স্মরণ ও মর্যাদাবান এবং গণহত্যা প্রতিরোধের আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করার ঘোষণা দেয়া হয়।
ইত্তেফাক/ইউবি
