বিশেষ প্রতিনিধি
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ আরো দুই বছর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) থাকছেন। স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাকে চুক্তিতে আরো ২ বছরের জন্য ডিজি নিয়োগ দিয়ে গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। আগামী ১৪ এপ্রিল আবুল কালাম আজাদের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। পিআরএল বাতিলের শর্তে তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) থাকার সময় ২০১৬ সালের ২১ আগস্ট অধ্যাপক আজাদকে ডিজি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। ওই বছরের ১ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ পদে যোগ দেন তিনি।
