ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৭:১২
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে আবু বক্কর মিয়া নামে এক যুবক আহত হয়েছেন। 
 
শনিবার ভোরে কৃঞ্চানন্দ বকসী সীমান্তে এ ঘটনা ঘটে। আবু বক্কর মিয়া গোরকমণ্ডল গ্রামের আলী বকশের ছেলে। 
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে গোরকমণ্ডল গ্রামের ১০-১২ জন যুবক কৃঞ্চানন্দ বকসী সীমান্তে ভারত থেকে গরু আনতে যান। এ সময় ভারতের নারায়ণগঞ্জ বিওপির টহলরত সদস্যরা গুলি বর্ষণ করে। এতে আবু বক্কর মিয়া গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে বিজিবির সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে। 
 
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট ক্যাম্পের হাবিলদার হুমায়ুন কবির জানান, একটি ভারতীয় গরু আটক করা হয়েছে এবং আহত যুবকের নামে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/ইউবি