সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলার উদ্যোগে পক্ষকালব্যাপী বিজয় উত্সব-২০১৬ শুক্রবার শহরের রাজবাড়ি মাঠে শুরু হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উত্সবের উদ্বোধন করেন। জোটের গাজীপুর জেলার সভাপতি অ্যাডভোকেট মু: ইস্তেকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইফতেখার আহমেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিমউল্লাহ সরকার, বিজয় উত্সব পরিষদের সমন্বয়কারী মিজানুর রহমান মজনু প্রমুখ।
বিজয় উত্সবের প্রথম দিনে দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত ও এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নী সাহাকে সংগ্রামী সাংবাদিক আবদুস শহীদের জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাহসী সাংবাদিকতার জন্য তাদের এ সম্মাননা দেয়া হয়। পরে মনোমুগ্ধকর ভাব সঙ্গীত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লালন শিল্পী শফী মন্ডল। উল্লেখ্য, প্রতিবছর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ বিজয় উত্সব হয়ে আসছে।
ইত্তেফাক/এএন
