সাতক্ষীরায় শিবিরনেতাসহ আটক ৪২

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৪
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে দেবহাটা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মাসুদ রানাসহ ৪২ জনকে আটক করা হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। 
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৭জন, কলারোয়া থেকে ছয়জন, তালায় পাঁচজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটা থানায় দুইজন আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস