ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পরিত্যক্ত কুয়া থেকে গলায় ওরনা বাঁধা অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা পৌনে ২টার দিকে শহরের নবারুণ বিদ্যানিকেতনের পেছনের পরিত্যক্ত কুয়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমদ মোল্লা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পঁচে যাওয়ায় লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/বিএএফ
