লাকসামে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৯:০৬
লাকসামে রবিউল ইসলাম (২৬) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। 
 
রবিবার দুপুরে লাকসাম থানা পুলিশ মোহাম্মদপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। 
 
রবিউল ইসলাম পেশায় রিকশাচালক। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। 
 
জানা যায়, ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে বাড়ি ফিরেনি রবিউল। অনেক খোঁজাখোঁজির পর স্থানীয় লোকজন সকাল ৮টার দিকে পাশের একটি বাড়ির পরিত্যক্ত ঘরের পাশে থেকে তার রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাকসাম থানা পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
লাকসাম থানার ওসি মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ ব্যাপারে নিহতের পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি