মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ সরকারিকরণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা নামক স্থানে অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। এসময় দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গত রবিবার দুপরে দুই ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। পরে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলেজ আন্দোলন কমিটির আহ্বায়ক শিক্ষক আবু আলম, শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল, ইয়াকুব খান শিশির, বশির আহম্মেদ, কাজী কামরুজ্জামান, আজিজুল ইসলাম, রাহাত হোসেন, শিক্ষার্থী মোঃ পলাশ হোসেন, মোঃ নাজমুল হোসেন, শাহিন ফকির, সকিবুল ইসলাম খলিল ও ইকরামুল ইসলাম লিটন প্রমুখ।
কলেজ আন্দোলন কমিটির আহ্বায়ক আহু আলম আল্টিমেটাম দিয়ে বলেন, ‘এই কলেজ সরকারিকরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, আন্দোলন শান্তিপূর্ণভাবে পালন হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশ্রাফুল হক বলেন, ‘কলেজ সরকারিকরণের দাবি এখন আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণের দাবিতে রূপ নিয়েছে।
ইত্তেফাক/এএন
