লোহাগড়ায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিখোঁজ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১২:০৬
নড়াইলের লোহাগড়া উপজেলায় ওষুধ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি নিখোঁজ রয়েছেন। নিখোঁজের এক সপ্তাহ পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই তিনি অপহৃত হয়েছেন কিনা তা নিয়ে পরিবারের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এবং স্থানীয় থানায় তারা সাধারণ ডায়েরি করেছে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াগাতি থানার ঘসিবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মহিবুর ইসলাম লোহাগড়াতে ইথিকাল ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। ৪ ডিসেম্বর মহিবুর মার্কেটিংয়ের কাজ শেষে লোহাগড়াস্থ রাজুপুর গ্রামের বাড়িতে ফিরেন। সন্ধ্যার পর ওই বাড়ি থেকে বাজারে যাবার পর মহিবুর আর বাসায় ফিরে আসেননি। তার স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের সকল থানাসহ সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে ৭ ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ