সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস হোসেন (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানপুর আনছারের ইট ভাটা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস হোসেন নকিপুর গ্রামে নজরুল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী আনিচ জানান, মোটরসাইকেল যোগে শ্যামনগর হতে কালিগঞ্জ যাওয়ার সময় পিছন থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ (যশোর-ন-১১-০৬২৮) ইলিয়াসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিহতের ছোট ভাই ইউসুফকে গুরুত্বর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে মর্গে পাঠিয়েছে। ঘাতক পিক-আপটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
