তুরস্কের পুলিশ সোমবার কুর্দি জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে কুর্দিপন্থী পিপলস’ ডেমোক্র্যাটিক পার্টি (এইচডিপি)’র শতাধিক কর্মকর্তাকে আটক করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুল ও আঙ্কারাসহ বিভিন্ন নগরী থেকে দলটির প্রায় ১শ ১৮ কর্মকর্তাকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অথবা দলটির পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ আনা হয়েছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
