স্কিন ব্রাইটিং অ্যালোভেরা স্ক্রাব

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৪১
 
ত্বকের যত্নে অ্যালোভেরার গুণের কথা কম বেশি সবার জানা। এর জেল ত্বকে সরাসরি ব্যবহার করে থাকেন। তবে এটি দিয়ে স্কিন ব্রাইটিং স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন। 
 
যা যা লাগবে: ১ কাপ চিনি, হাফ কাপ অ্যালোভেরা জেল ও ২ টেবিল চামচ লেবুর রস। 
 
কাঁচের জারে সব উপাদান একসাথে নিয়ে আলতো করে মিশান। তবে চিনি যাতে পুরোপুরি গলে না যায় সেদিতে খেয়াল রাখতে হবে। এরপর এটি আপনার মুখের স্কিন ও বডিতে লাগিয়ে খুব হালকা করে ম্যাসেজ করুন। কিছুক্ষণ এভাবে ম্যাসাজ করে এই স্ক্রাব মুখে অল্প সময় রেখে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এটি দুই থেকে তিনদিন ব্যবহার করুন। 
 
এই স্ক্রাবের উপাদনের উপকারিতা:
* চিনি আপনার ত্বকের ডেডসেল দূর করে ত্বক উজ্জ্বল করবে। 
* অ্যালোভেরা ত্বককে ভেতর  থেকে পরিষ্কারকরবে ও স্কিন মশ্চারাইজ করবে।
* লেবুর রস ত্বকের দাগ দূর করবে, ত্বকের টোন উজ্জ্বল করবে ও প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করবে।
 
 
ইত্তেফাক/এএসএস